1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:২৫|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

দুপুরে দাওয়াত দিয়ে খাওয়ালেন ওসি, সকালে গ্রেপ্তার যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাসিক ভোজসভা সমালোচনার জন্ম দিয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম দুপুরে নিজের আয়োজিত ভোজসভায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে দাওয়াত দিয়ে খাওয়ান। পরে রাত পেরিয়ে সকালে তাকে গ্রেপ্তার দেখান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাসা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানার ভেতরে অনুষ্ঠিত মাসিক ভোজের আয়োজন করেন ওসি সেলিম নিজেই। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অথচ সেই ভোজসভায় টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ওসি মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান। এ বিষয়ে ওসি পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে তিনি নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা।

এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’ শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি। উনি যদি কোনো দোষ করে থাকেন ওনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com