1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আবেগের আড়ালে সত্য, গুজবের বিরুদ্ধে সাংবাদিকতার লড়াই সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবে ; সাংবাদিকের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তিই হয়ে উঠবে দুর্বল ! অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ শুধু রেমিট্যান্সের মেশিন, নাকি মানুষ? সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে কূটনৈতিক প্রশ্ন আন্তর্জাতিক আইন, কনস্যুলার সুরক্ষা ও প্রবাসীদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার দাবি কলাপাড়ায় নিখোঁজ শিশু রাইয়ান (১০) এর মৃতদেহ উদ্ধার। নেতাকর্মী নয়, জনসম্পৃক্ত আন্দোলনই ক্ষমতার চাবিকাঠি: বাংলাদেশি রাজনীতির নতুন পাঠ লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের অভিযোগ; জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান

বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬৬ বার পড়েছেন

বরিশালের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার নিয়োগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। প্রতিবাদের অংশ হিসেবে তারা সিভিল সার্জনের জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত এ নিয়োগ বাতিলের দাবি জানান।

রোববার (২৬ জুলাই) দুপুরে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নিয়োগ বাতিলের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে ওঠা অভিযোগ ও শাস্তিমূলক ব্যবস্থার ইতিহাস থাকা একজন কর্মকর্তাকে জেলার স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক পদে বসানোর সিদ্ধান্ত জনমনে প্রশ্ন তৈরি করেছে। এমন একজন কর্মকর্তার অধীনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হলে সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে বলেও দাবি করেন তারা।

একপর্যায়ে শিক্ষার্থীরা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, যোগদানের নির্ধারিত শেষ দিন হলেও ডা. এস এম মনিরুজ্জামান শাহিন কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেননি। পরে তার জন্য নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকী তালা ঝুলিয়ে তারা প্রতিবাদ জানান।

বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, “যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একজন সৎ, দক্ষ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে দেখতে চাই।”

একই কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, “বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। তাই বিতর্কিত নিয়োগ বাতিল করে জনগণের আস্থা অর্জনে সক্ষম একজন কর্মকর্তাকে দায়িত্ব দিতে হবে।”

শিক্ষার্থী নাঈম ইসলাম অভিযোগ করে বলেন, “অতীতে শিক্ষার্থীদের সঙ্গে তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। এমন একজন কর্মকর্তাকে বরিশালে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।”

সমাবেশ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নিয়োগ বাতিলের সিদ্ধান্ত না এলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

তবে শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com