1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:০৬|
শিরোনামঃ
বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশন (বিসিএমডি)-এর প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম, জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মোঃ মিজানুর রহমান (মাসুম মিজান)।

এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন।

ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তা-সহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন।

বর্তমানে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর দুই মেয়াদে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি ঢাকা ও বরিশালের বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতা, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ডিং, মিডিয়া রিলেশনস এবং ডিজিটাল যোগাযোগ খাতে মাসুম মিজানের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুল ও সরকারি বরিশাল কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বরিশাল বিএম কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং আধুনিক বিপণন কার্যক্রমে দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব প্রদান করবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com