1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:১০|
শিরোনামঃ
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন কলসকাঠীতে সিটি এজেন্ট ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন, গ্রাহকদের ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিতকরণ রাজাপুরে লঞ্চঘাটে গাঁজা-ইয়াবা সেবনের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৩ মাদকসেবির কারাদণ্ড নিখোঁজ ভিকটিমের সন্ধান মেলেনি …ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার বরিশালে গভীর রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৎপরতায় অবৈধ বাল্কহেড এবং লোড ড্রেজার জব্দ, ৪ জনের এক মাসের কারাদণ্ড ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাকেরগঞ্জ: আগুনে দগ্ধ নারী-শিশুসহ ৩, তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় এ্যাডঃ মুজিবুর রহমান সরোয়ার কে ফুলেল শুভেচ্ছা” গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকারের ওপর অতর্কিত হামলা: তীব্র নিন্দা ও শাস্তির দাবি

বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ বাকেরগঞ্জে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায় হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চাচার বিরুদ্ধে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দুই ভাতিজা। এমন অভিযোগ এনে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের তথ্য প্রমাণ উপস্থাপন করে ভাতিজাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চাচা মো. কামাল হোসেন হাওলাদার (৫৪)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বলেন, জমি ক্রয় বিক্রয় বিষয় নিয়ে চলতি মাসের ৩ আগস্ট সকাল সাড়ে ৭টায় বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের বামনীকাঠি গ্রামের গনি হাওলাদারের বাড়ির সামনে জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার ভাই, মৃত মানিক হাওলাদারের ছেলে ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব হাওলাদার (৪৫) ও মো. হুমায়ুন কবির টিপু (৪৯) এর সাথে তর্কের একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হয়নি। যা উপস্থিত একই বাড়ির কানুন বেগম (৫৬) এবং প্রতিবেশী নজরুল ইসলাম খান (৫৬) ও সুমন সিকদার (৪৫) দেখেছেন। আমার সাথে ছিল বড়ো ভাইয়ের ছেলে ইমন হাওলাদার (৩০)।

আমাকে না জানিয়ে দুই ভাতিজা প্রায় ১ মাস পূর্বে ২১.৭০ শতাংশ জমি বিক্রি স্থানীয় বশির আকনের কাছে বিক্রি করে। বিক্রি হওয়া এই জমির মধ্যে আমার ভোগ দখলীয় কিছু জমি আছে। আমার মৃত ফুফাতো ভাইয়ের ছেলে মরহুম নান্না ফরাজীর স্ত্রী ও সন্তানরা ২৫ শতাংশ জমি বিক্রি করতে চাইলে, আমি আলোচনা সাপেক্ষে নগদ ১ লাখ টাকা প্রদান করে পরে বায়না চুক্তি করার সিদ্ধান্ত হয়। যা নিয়ে কূটকৌশলে নানা কথা শুরু করে বিপ্লব ও টিটু।

এই ঘটনায় ভাতিজা বিপ্লব ও টিপু আমাকে ঘায়েল করার জন্য প্রথমে সরসী পুলিশ ফাঁড়িতে গিয়ে এসআই সোহেলের সাথে দেখা করে এবং সুস্থ অবস্থায় দুই ভাই মোটরসাইকেলে চড়ে বরিশাল গিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। চরকাউয়া খেয়াঘাট থেকে সকাল ৮টা ৫৪ মিনিটে তাদের সুস্থ অবস্থায় শহরে যাওয়ার চিত্র সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়।

টিপু বসা ছিল মোটর সাইকেলের পেছনে। হাসপাতালে যাবার পর রহস্যজনকভাবে তার মাথায় ব্যান্ডিস করা হয়। আর টিপু যদি সত্যিই অসুস্থ হতো তাহলে সে মোটরসাইকেলের পেছনে না বসে মাঝে বসতো। আবার, এ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজারা নামসর্বস্ব একটি ইউটিউব চ্যানেলে (দি এক্সপ্রেস নিউজ ২৪) নামক ইউটিউব ও ফেসবুক পেইজে একটি সংবাদ প্রকাশ করে। উক্ত সংবাদটি দেখে মনে হয়- নিউজ ২৪ চ্যানেলে সংবাদটি প্রকাশ হয়েছে।

বিষয়টিতে পুলিশ, সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দর যাচাই-বাছাই পূর্বক সুষ্ঠু পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন মৃত আয়জদ্দিন হাওলাদারের ছেলে সংবাদ সম্মেলনকারী কামাল হোসেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আদিল হোসেন বলেন, হ্যাঁ জমিসংক্রান্ত বিষয় নিয়ে এমন একটি ঘটনায় এক পক্ষ মামলা দায়েরের চেষ্টা করছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত বিপ্লব হাওলাদার ও হুমায়ুন কবির টিপু বলেন, আমার চাচা আমাদের বেদম মারধর করেছে। জীবনে এমন হামালার শিকার হইনি। শুধু আমরাই নয় চাচা তার বোন অর্থাৎ আমার ফুফুকেও বেদম মারধর করার ঘটনায় মামলা চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com