1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বানারীপাড়ায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় পোর্টালের সম্পাদক আটক গৌরনদীতে গরু চোর সন্দেহে একজন আটক, উত্তেজিত জনতার আগুনে পুড়ল গোয়ালঘর ও বসতঘর মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় পোর্টালের সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩৮ বার পড়েছেন

নিজেস্ব প্রতিবেদক :

বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক ভুঁইফোড় অনলাইন পোর্টালের সম্পাদককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

​আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন চাঁদমারী খেয়াঘাট রোড এলাকার গাজী সমিল থেকে তাকে আটক করা হয়।

​আটক আব্দুল জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মৃত মইনুদ্দিন আকনের ছেলে। তিনি বর্তমানে বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় ভাড়া থাকেন। তার কাছ থেকে উদ্ধার করা একটি প্রেস কার্ডে তাকে আজকের মানবজমিন নামের একটি অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে তার নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​সচেতন মহলের মতে, ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও ভুয়া পরিচয়ের আড়ালে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অপরাধীরা গণমাধ্যমের নাম ব্যবহার করায় পুরো খাতটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সমাজ ও সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ভুয়া পোর্টাল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com