1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
২৪ বছরে পাকা ভবন নেই, ৮ শিক্ষকেও শিক্ষার্থী মাত্র ১—এইচএসসিতে পাসের খাতা শূন্য! মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বরিশালে শিল্প-সংস্কৃতির স্নিগ্ধতায় বিষাক্ত ছায়া: নেতা সাগরের কামলালসা ও প্রতারণায় ছারখার এক নারীর জীবন দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত জেলা সিভিল সার্জনের নেতৃত্বেই বরিশাল সদর হাসপাতালের টেন্ডার সিন্ডিকেট! এইচএসসিতে দেশজুড়ে পাসের হার ৫২.১২%, বরিশালে হতাশাজনক ৪৪.৮৪% জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন, বরিশাল বোর্ডে কৃতী শিক্ষার্থী ৯৫০ সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে পারিবারিক ও দৈনিক বরিশাল মুখপত্রের দোয়া মাহফিল শেরেবাংলা সম্মাননা পেলেন লেখক,গবেষক ও বিশ্লেষক আরিফ রহমান

২৪ বছরে পাকা ভবন নেই, ৮ শিক্ষকেও শিক্ষার্থী মাত্র ১—এইচএসসিতে পাসের খাতা শূন্য!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

মো: তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ;

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে ৮ জন শিক্ষক কর্মরত। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছেন মাত্র একজন শিক্ষার্থী। আর সেই একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এক বিষয়ে অকৃতকার্য হয়ে ফলাফলে পাসের ঘর শূন্য রেখেছেন তিনি।কলেজটির নাম মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন ৮ জন। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলছে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমছে বলে দাবি কর্তৃপক্ষের।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এ কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হন না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমছে। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। রাজু আহমেদ নামের ওই শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com