1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে পারিবারিক ও দৈনিক বরিশাল মুখপত্রের দোয়া মাহফিল শেরেবাংলা সম্মাননা পেলেন লেখক,গবেষক ও বিশ্লেষক আরিফ রহমান শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা: নিবন্ধন ছাড়া রাস্তায় নামলেই বিপদ, ১২ বছর পর বাতিল হবে গাড়ির আয়ুষ্কাল! বরিশাল সদরে অবৈধ ড্রেজারে কৃষিজমি ও রাস্তা ধ্বংসের উপক্রম, ইউএনও বরাবর এলাকাববাসীর আবেদন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা বরিশালকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী গড়ে তোলা হবে- এনসিপির মেয়রপ্রার্থী  আনোয়ার হোসেন বরগুনায় হাউজি-লটারির প্রস্তাব, প্রশ্নের মুখে চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন ; জুয়া নিষিদ্ধের অঙ্গীকার জেনেও হাউজি-লটারির আয়োজনের উদ্যোগ, এত সাহস কোথায় পেল চেম্বার অব কমার্স? বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ

সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ, স্মরণে পারিবারিক ও দৈনিক বরিশাল মুখপত্রের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার প্রতিষ্ঠাতা ও জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশালের সাংবাদিক জিএম ফারুক লিটুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ অক্টোবর। ২০২৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক জিএম ফারুক লিটু ছিলেন একজন হাস্যোজ্জ্বল, সদালাপী ও বন্ধুসুলভ ব্যক্তিত্ব। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে আন্তরিক আচরণ ও অমায়িক ব্যবহারের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাঁর সহজ-সরল ও বন্ধুত্বপূর্ণ আচরণ সবার কাছে তাঁকে প্রিয় করে তুলেছিল।

তাঁর আকস্মিক মৃত্যু বরিশালের সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মনে গভীরভাবে অনুভূত হয়।

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম জিএম ফারুক লিটুর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com