1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
গৌরনদীতে গরু চোর সন্দেহে একজন আটক, উত্তেজিত জনতার আগুনে পুড়ল গোয়ালঘর ও বসতঘর মুলাদীতে নাজিরপুর ইউনাইটেড কলেজ ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে, দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ শেবাচিমে দুই গ্রুপ চিকিৎসকের সংঘর্ষ, আহত ২, কনফারেন্স রুমে ভাঙচুর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদ্রাসার সামনে ১০ পিস ইয়াবাসহ আটক শাহিন কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ছিঁড়ে নদীতে, আহত অপারেটর

গৌরনদীতে গরু চোর সন্দেহে একজন আটক, উত্তেজিত জনতার আগুনে পুড়ল গোয়ালঘর ও বসতঘর

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামে গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার একটি ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাহাজিরা গ্রামের আজিজ মীরের বাড়ির গোয়ালঘর থেকে আদম আলী শিকদারের চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়। আদম আলী শিকদার (পিতা: মৃত নাজিম আলী শিকদার) জানান, তিনি রাত প্রায় ৩টা পর্যন্ত নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়ার সুযোগে গরুটি চুরি হয়ে যায়। ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরু না পেয়ে তিনি রাতেই খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানান, বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ স্পষ্ট ছিল। সেই ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরের বাড়িতে যান। সেখানে গোয়ালঘরের কাছ থেকে গরুর শব্দ শুনে ভেতরে গিয়ে নিজের গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সাহাজিরা, সাঁকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এতে গরু খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার সঙ্গে নাসির খান (পিতা: মৃত ওসমান খান) নামের এক ব্যক্তির হারিয়ে যাওয়া গরুর বিষয়টিও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮-১০ দিন আগে তাঁর একটি গরু হারিয়ে যায়। পরে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে বলে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়ে। গোবরের গাদার ভেতর গরুর রশি ও চামড়ার অংশ পাওয়া গেছে বলেও অভিযোগ রয়েছে। নাসির খান সেগুলো নিজের হারিয়ে যাওয়া গরুর বলে শনাক্ত করেছেন বলে স্থানীয়রা জানান।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের বরাত দিয়ে স্থানীয়রা সাকিল (পিতা: আবদুর রশিদ), নয়ন (কালিহাতা, মানিক বাজারের পাশে) ও লিটন (পিতা: হানিফ জমাদ্দার, শরিকল) নামের কয়েকজনের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন। তবে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিক ও এসআই শাহরুখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী ও স্থানীয়দের সহযোগিতায় আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে আটক ব্যক্তিকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, গরু চুরির অভিযোগ এবং অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com