নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহিন খান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনের পাকা সড়ক থেকে তাঁকে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর এসআই (নিঃ) কাওসার আহমেদের নেতৃত্বে এএসআই মো. সালাউদ্দিন, এএসআই মো. আরিফ হোসেন ও কনস্টেবল মেহেদী হাসানসহ মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহিন খানের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. শাহিন খান উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. ফিরোজ আলম খান ও সালমা বেগম দম্পতির ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।