1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে শেবাচিমে পরিচালকের আকস্মিক বিদায়, থমকে যাবে কি উন্নয়নের চাকা? মশিউল মুনীরকেই ফেরানোর দাবি বরিশালবাসীর! পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট! ‘খবর আছে’ ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে আত্মগোপন! সেখান থেকেই গ্রেপ্তার পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালাম বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ছাত্রলীগ নেতা রাজ্জাকসহ আসামি ১৬১! সম্ভাবনার বাংলাদেশ ও অদৃশ্য বাধা ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্নভঙ্গ !! বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান ৭ লাখ মানুষের নিরাপত্তায় জনবল সংকটে বরিশাল মেট্রোপলিটন পুলিশ: ৩০ ওয়ার্ডে টহল ব্যবস্থা দুর্বল, বাড়ছে চুরি-ছিনতাই! হাসপাতাল নাকি গণশৌচাগার? শেবাচিমে যত্রতত্র প্রস্রাব, হাসপাতালের দুর্ভোগ দেখার কেউ নেই! ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে সাংবাদিকের স্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট! ‘খবর আছে’ ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

পটুয়াখালীর বাউফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক জ্যেষ্ঠ সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়। এতে তাঁর স্ত্রীসহ পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু বলেন, তিনি এ মামলার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য বা লেখা প্রকাশ করতে না পারে, সে লক্ষ্যেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এমনকি গৃহিণীরাও এর শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক বলেন, বাউফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সব সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মানহানিকর তথ্য ও ছবি প্রচার এবং হুমকি দেওয়ার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে ব্যক্তিগত আক্রমণ, মানহানি ও হয়রানির অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সাংবাদিকদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের নিয়েও এমন প্রচারণার অভিযোগ উঠলে তা ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রশ্নকে সামনে নিয়ে আসে। এখন আদালতের নির্দেশনার পর তদন্তে অভিযোগের সত্যতা কতটা উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com