1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৫৭|
শিরোনামঃ
বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী

বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষক এম.এ মুকিত (পান্নু) স্যার। শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি তাদের ব্যর্থতাকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে না দেখে শিক্ষা ব্যবস্থা ও জাতির সামগ্রিক ব্যর্থতার অংশ হিসেবে দেখার আহ্বান জানান। কোন প্রকার পারিশ্রমিক ছাড়াই শিক্ষার্থীদের পাশে থেকে গাইড করার ঘোষণাও দেন তিনি।

মুকিত স্যার বলেন, “আমার সন্তানতুল্য এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা, তোমরা দুঃখ করো না। তোমাদের এই ব্যর্থতা তোমাদের নয়, এটা জাতির ব্যর্থতা, শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। বর্তমান পরিস্থিতিতে হতাশ না হয়ে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করারও অনুরোধ জানান তিনি। তাঁর ভাষায়, শিক্ষামন্ত্রী একজন জ্ঞানী ও একনিষ্ঠ ব্যক্তিত্ব; তাঁকে প্রয়োজনীয় সময় দিতে হবে।”

আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার আশ্বাসও দিয়েছেন মুকিত স্যার।

তিনি বলেন, “আমি তোমাদের ১০০ শতাংশ নিশ্চয়তা দিচ্ছি যে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার এই অল্প সময়ে তোমাদেরকে (বিজ্ঞান গ্রুপ) এ-প্লাস পাইয়ে দেবো। তোমাদের কোনো পয়সা দিতে হবে না, কারণ আমি জাতির কাছে ঋণী।”
নিজের দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জীবনে অনেক শিক্ষার্থীকে শূন্য থেকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন তিনি। তাই এবারও অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহযোগিতা করতে চান।

হতাশার পরিবর্তে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। যোগাযোগের সময়: সকাল ১০টা থেকে দুপুর ১২টা। Facebook: M.A. Moquit, Facebook Page: M.A.Moquit, WhatsApp: 01754295949, YouTube Channel: M.A.Moquit

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com