1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:০৪|
শিরোনামঃ
বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা

বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা জজ আদালত চত্বরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আদালতের কার্যক্রম চলাকালে বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে প্রবেশ দ্বারের বাম পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের পরই বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ আদালতের আশেপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। পরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

সিআইডির ক্রাইম সিন ইউনিটের ইনচার্জ খলিলুর রহমান বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ আছে।

একাধিক আইনজীবী জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। প্রথমে অনেকে ধারণা করেছিলেন, হয়ত কোনো বৈদ্যুতিক ট্রান্সফর্মার বা গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। পরে আদালতের প্রবেশ ফটকের বাম পাশে গিয়ে বিস্ফোরণস্থল দেখতে পেয়ে তাঁদের ধারণা হয়, কোনো বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, আদালতের মূল ফটকের ভেতরে বিস্ফোরণস্থলের মাটি বৃষ্টির কারণে ভেজা ও কিছুটা কর্দমাক্ত। বিস্ফোরণস্থলের মাটির ওপরের অংশ হলুদ হয়ে আছে। ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে আলামত সংগ্রহের কাজ করেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ঘটনাস্থল থেকে কাচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। পুলিশের বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত পরীক্ষা করার পর বিস্ফোরণটি কী ধরনের এবং এতে কোনো বোমা বা বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com