1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়েছেন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান খান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হৃদয় আকন, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. মারুফ সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দলনেতা মো. জুবায়ের আহমেদ রাফসান, উপজেলা যুবদল নেতা মো. তানিম মোল্লা, সাংবাদিক মো. বাপ্পি সিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জালাল আকন, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল গাজী, বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রনি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জসিম ডাকুয়া, আলতাফ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. জুয়েল ডাকুয়া, উপজেলা যুবদলের সদস্য মো. শামীম তালুকদার এবং অভিভাবক সদস্য মো. রাজিব সিকদার।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা একটি উন্নত শিক্ষার পরিবেশ পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত এডহক কমিটির সফলতা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com