বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে নূরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘ চার মাস পলাতক থাকার পর অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাবুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।