1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন

জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিস্তার রোধে বরিশাল বিভাগে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর। প্রয়োজনীয় জনবল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকটসহ নানা প্রতিকূলতা মোকাবিলা করেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত করা হয়েছে। এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলতি নভেম্বর মাসে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ইতোমধ্যে ২৫টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি ইটভাটার ড্রাম ও চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং বাকি ১১টি ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশনা বাস্তবায়নে বরিশাল বিভাগেও অভিযান জোরদার করা হয়েছে।

পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখাতে চায় না অধিদপ্তর। তবে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে কর্মকর্তাদের। এদিকে কঠোর অবস্থানের কারণেই একটি স্বার্থান্বেষী মহল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অধিদপ্তর সুত্রে জানা গেছে, পর্যাপ্ত জনবল না থাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংকট এবং অভিযানে প্রয়োজনীয় পুলিশ সদস্যের স্বল্পতা কার্যক্রমকে কঠিন করে তুলেছে। বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন পর্যায়ে প্রায় ২০টি পদ শূন্য রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ অবস্থায় জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে সীমিত জনবলেই অভিযান পরিচালনা করতে হচ্ছে।

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুদ্দীন আহমেদ বলেন, আমাদের পর্যাপ্ত জনবল নেই। তারপরও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক সময় প্রভাবশালী মহলের বাধার মুখে পড়তে হয়। এসব কারণে বিভিন্ন ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে। তবে আইন অনুযায়ী আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের মধ্যেই বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামকে জড়িয়ে উপস্থাপিত বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন জানিয়ে সচেতন মহল উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তাঁদের অভিযোগ, কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে পরিবেশ অধিদপ্তর ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সচেতন ব্যক্তিদের মতে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অহেতুক।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থবছরে পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে কঠোরভাবে কাজ করা হয়েছে। এ সময়ে এক কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনায় কঠোর নির্দেশনা রয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অধিদপ্তর কঠোর ও সক্রিয়ভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ম্যাজিস্ট্রেট ও জনবল সংকট আমাদের কার্যক্রমের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বিভাগের জেলা প্রশাসনের কার্যালয়গুলোতে সহযোগিতা চাওয়া হয়েছে। সীমিত সক্ষমতার মধ্যেও উচ্ছেদ অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযানের সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে অভিযানের সময় শ্রমিকদের একত্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়। পর্যাপ্ত পুলিশ সদস্য না থাকায় পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হয়ে পড়ে। এরপরও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান থেমে থাকবে না।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ ইটভাটার মালিকদের আইনের আওতায় আনা, নিয়মিত নজরদারি এবং পরিবেশবান্ধব ইট উৎপাদনব্যবস্থার প্রসারও জরুরি।

একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অভিযানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিশ্চিত করা প্রয়োজন। এতে মাঠপর্যায়ে অভিযান আরও কার্যকর ও গতিশীল হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সব মহল সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবে অযাচিত চাপ যেন জনস্বার্থসংশ্লিষ্ট পরিবেশ সংরক্ষণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সেটিও নিশ্চিত করা জরুরি।

পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com