1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন টিকিট ছাড়াই মিলছে সরকারি ওষুধ! বরিশাল সদর হাসপাতালে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ!  স্টাফের আত্মীয় পরিচয়ে একাধিকবার ওষুধ সংগ্রহ, সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ; চিকিৎসাসেবা নিয়েও উঠেছে প্রশ্ন

বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকায় ড. মমিন সড়ক (স্ব-মিল সড়ক) নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সড়ক সংকুচিত করা এবং অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিসিসির প্রশাসক বিলকিস জাহান শিরিনের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. রাসেল হাওলাদার। রোববার (২২ নভেম্বর ২০২৬) বরিশাল ডাকযোগে রেজিস্ট্রি রশিদের মাধ্যমে এই অভিযোগ পাঠানো হয়। রাসেল হাওলাদার রূপাতলী পাওয়ার হাউজের পশ্চিম পাশে ড. মমিন সড়ক এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সড়কের প্রবেশদ্বারে অবসরপ্রাপ্ত আজিজ পুলিশের রাস্তা সংলগ্ন দেয়াল রয়েছে প্রায় ১৫০ ফুট। এছাড়া মো. খন্দোকার আনোয়ার হোসেনের দেয়াল প্রায় ১২০ ফুট এবং শহিদ ও জাহানারা মঞ্জিলের দেয়াল প্রায় ২৫০ ফুটসহ আরও কয়েকজনের দেয়াল ঘেঁষে সড়ক নির্মাণের কাজ চলছে। সরেজমিন পর্যবেক্ষণে এসব দেয়ালের পাশে ১০ ইঞ্চি ইটের গাঁথুনি দেখা যায়নি। পাশাপাশি এক-দুই স্থানে পুকুর ও ডোবা থাকলেও সেখানে পাইলিং করার কোনো উদ্যোগ চোখে পড়েনি।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৮ সালের পর দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। তবে শুরু থেকেই নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট ব্যবহার করা হয়। এ নিয়ে ২৯ অক্টোবর বিকেল ৩টার দিকে স্থানীয়দের সঙ্গে ঠিকাদারদের বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের একপর্যায়ে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে কাজ পুনরায় শুরু হলেও আগের নিয়মেই কার্যক্রম চলছে বলে অভিযোগ দেয়া হয়।

অভিযোগ অনুযায়ী, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ও ৮ ফুট ঢালাই প্রশস্ত এই সড়কের দুই পাশে ১০ ইঞ্চি করে মোট ২০ ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়ার কথা থাকলেও এক পাশে ১০ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। এর ফলে আগে ১০ ফুট প্রশস্ত থাকা সড়কটি সংকুচিত হয়ে ৯ ফুটে নেমে এসেছে। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল ধরা ও হেলে পড়ার শঙ্কা তৈরি হয়েছে এবং প্রয়োজনীয় পাইলিং ছাড়াই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

অভিযোগপত্রে সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত তিন ঠিকাদার হলেন—চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবু মিয়া, জাকির হোসেন এবং আজাদী। একইসঙ্গে কাজ তদারকির দায়িত্বে থাকা বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলামের (জাহিদ) বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনিয়ম ও দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে।

জানতে চাইলে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়মানুয়ায়ী কাজ চলছে। এটি একটি প্যাকেজের আওতাধীন কাজ হওয়ায় এককভাবে একটি সড়কের সুনির্দিষ্ট বরাদ্দের পরিমাণ বলা সম্ভব নয়। তবে স্থানীয়দের অনেকের দাবি, সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। অপর ঠিকাদার সাবু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বিসিসির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. জাহিদুল ইসলাম (জাহিদ) অভিযোগের বিষয়ে মন্তব্য না করে বলেন, এ বিষয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. মামুন-অর রশীদ (উপ-সহকারী প্রকৌশলী, সিভিল) ভালো বলতে পারবেন। কারণ, একবার কাজ বন্ধ রাখা হয়েছিল।

এ বিষয়ে বিসিসির উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মামুন-অর রশীদ বলেন, প্যাকেজের নিয়ম ও বিধি মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com