1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৫:৪২|
শিরোনামঃ
বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা বরিশালে রেড ক্রিসেন্টের নব-নিযুক্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা এক জালেই ৪৬ মণ ইলিশ, মহিপুরে বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় চড়া দামে পচা মাছ বিক্রি! বরিশাল রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

দাখিল (সমমান) পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী দারুল আববার মডেল কামিল মাদ্রাসা। এবারের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১০৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠানটির এমন চমকপ্রদ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং প্রতিষ্ঠানের সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমের ফলেই এ সাফল্য এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এবারের দাখিল পরীক্ষায় দারুল আববার মডেল কামিল মাদ্রাসা থেকে অংশ নেওয়া ১০৪ জন শিক্ষার্থীর সবাই সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি বিপুলসংখ্যক জিপিএ-৫ অর্জন করায় প্রতিষ্ঠানটি বরিশাল বিভাগের শিক্ষা অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিব বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফলই এবারের এই অসাধারণ সাফল্য। আমরা চাই, ভবিষ্যতেও শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।”

তিনি এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
দাখিল পরীক্ষায় ১০০ শতাংশ পাস এবং ৭৬ জন জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা বরিশাল বিভাগের শিক্ষা অঙ্গনে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com