1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৪৪|
শিরোনামঃ
বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ! বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের ভাগিনা ; এ প্লাসের ঝলকে উজ্জ্বল নাফিউল খিয়াম, স্বপ্ন ভবিষ্যতে সামরিক বাহিনীর অফিসার হওয়ার এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা বরিশালে রেড ক্রিসেন্টের নব-নিযুক্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা এক জালেই ৪৬ মণ ইলিশ, মহিপুরে বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায়

বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার॥ আদালতে দায়েরকৃত প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নুরুন নাহার “অঙ্গীকার নামা” এর শর্ত ভঙ্গ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সোমবার (১০ আগস্ট) বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী-০৩ আদালতের বিচারক এস, এম, শরিয়ত উল্লাহ এ আদেশ দেন। অপর এক প্রতারণা মামলায় নুরুন নাহারের বোন নার্গিস আক্তার লিপি ওয়ারেন্টভুক্ত আসামি হলেও তিনি পলাতক রয়েছেন। দুই বোন সরকারি চাকুরি করলেও, সহকর্মী সহ নানা লোকের সাথে প্রতারণাপূর্বক লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ায় তাদের বিরুদ্ধে থানা ও আদালতে রয়েছে একাধিক মামলা।

 

আদালত সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার বাদীকে আসামি নূরুন নাহার জমি বিক্রির কথা বলে বায়না চুক্তি করে নগদ ৮ লাখ টাকা নেন। পরবর্তীতে বাদি কে না জানিয়ে আসামি ওই জমি অন্যত্র বিক্রি করে দেন। টাকা চেয়ে না পেয়ে এ ঘটনা অনুকূলে মো. আ. বাতেন বাদি হয়ে আদালতে একটি মামলা (সিআর নং -৫৩৫/২৫) দায়ের করেন। আদালতে অঙ্গীকার নামা দিয়ে আসামি নূরুন নাহার জানান, তিনি বাদি কে ২০২৬ সালের ১১ জানুয়ারি ২ লাখ ৫০ হাজার টাকা এবং ১৫ ফেব্রুয়ারি বাকি ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করবেন। পরবর্তীতে আদালতের হাজিরায় অনুপস্থিত হলে বিচারক ২০২৬ সালের ১৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

অপরদিকে সিআর ৫৩৬/২৫ মামলায় নূরুন নাহারের বোন নার্গিস আক্তার লিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাবুগঞ্জ উপজেলার কৃষি অফিসে চাকুরি করেন লিপি। অন্যদিকে, বাবুগঞ্জ মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা অভিযোগের কারণে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন সহকারী শিক্ষিকা নুরুন নাহার। এই দুই বোনের অনিয়ম দুর্নীতির রোষানলে পড়েছে তাদের প্রায় এক ডজন সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষী। একাধিক এনজিও ও ব্যাংক থেকে লোন উত্তোলন বা জামিনদাতা হয়ে যারা উপকার করেছেন তারাই এখন গ্যাঁড়াকলে। তাদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী মডেল থানায় (জিআর-২৭/২৬), বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর নং -২৬১/২৬),  বরিশাল সাইবার ট্রাইব্যুনাল (পিটিশন নং- ৩৩/২৬) ও  বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর নং- ১৫৩/২৪) চলমান রয়েছে।

 

বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে নুরুন নাহার ও নার্গিস আক্তার লিপি। একই উপজেলার ক্ষুদ্রকাঠি গ্রামের সৈয়দ ওবায়দুল হকের স্ত্রী নুরুন নাহার। নগরীর ২২ নং ওয়ার্ড কবি নজরুল সড়কের ১ম লেনে বসবাস করা দুই বোনের প্রতারণার কবলে পড়ছে অনেকেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com