1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১২|
শিরোনামঃ
বরিশাল ডায়াবেটিক সমিতির ৫ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি অনুমোদন ; বরিশালের সাংসদ অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারকে আহবায়ক ;  সদস্য এ.কে.এম. জাহিদুল কবির বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ

বাবুগঞ্জের রহমতপুর বাসস্ট্যান্ডে মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক প্রসব, শিশুকে হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ মহিউদ্দিন খাঁন রানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে এক মানসিক ভারসাম্যহীন নারী নবজাতক শিশুর জন্ম দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ১০.৩০ সময় বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের খবর দেন। পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা-এর নেতৃত্বে নবজাতক শিশুটিকে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির শারীরিক অবস্থা ও মায়ের বিষয়ে চিকিৎসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর ভারপ্রাপ্ত চিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসা শেষে চিকিৎসক নবজাতক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে মানবিক সহমর্মিতার সৃষ্টি হয়েছে। নবজাতক ও তার মায়ের নিরাপত্তা ও চিকিৎসার জন্য প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com