1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫৫|
শিরোনামঃ
তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে বাজিমাত, ৩০ জনের সবাই পাস-জিপিএ-৫ পেয়েছে ২২ জন গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক বাবুগঞ্জে মিষ্টির দোকানে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ হাজার টাকা জরিমানা বরিশালে ভয়ংকর দুই বোন! নুরুন নাহার কারাগারে ওয়ারেন্টভুক্ত লিপি পলাতক কীর্তনখোলার দুই তীর সিটি কর্পোরেশনের আওতায় এনে আধুনিক বাণিজ্যিক-পর্যটন নগরী গড়ার প্রস্তাব বরিশাল বিভাগে সাফল্যের শীর্ষে দারুল আববার মডেল কামিল মাদ্রাসা, দাখিলে শতভাগ পাস, জিপিএ-৫ পেলো ৭৬ শিক্ষার্থী এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পেল ২২ শিক্ষার্থী, পাশের হার ৮৩.৩৭ শতাংশ অনিয়মের অভিযোগে বরিশাল টিটিসি কেন্দ্রে বন্ধ তাকামুল পরীক্ষা ; শত শত প্রবাসী যাত্রীদের ভোগান্তি চরমে ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!

গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :

এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুবাহ ইসলাম। তার অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

সুবাহ ইসলাম বরিশাল টিটিসি’র ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম এবং ১৭নং মকিমাবাদ নজিমুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ ফেরদৌসী খানমের সুযোগ্য কন্যা।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী সুবাহর এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং তার নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গোল্ডেন এ প্লাস অর্জনের পর সুবাহ ইসলাম তার ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে। সে সকলের কাছে দোয়া চেয়েছে, যেন উচ্চতর শিক্ষায় কৃতিত্ব অর্জন করে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।

সুবাহ ইসলামের এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com