1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা: তৃণমূলকে সংগঠিত হওয়ার আহ্বান-বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন

মাদক সেবনের ভিডিও ফেসবুকে ছড়ানোর জেরে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ, এলাকাজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর উপজেলার ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাঙারপোল এলাকায় মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের জেরে এক জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভাঙারপোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ইয়াসিন খান সজিব (২৭) একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খানবাড়ির বাসিন্দা। তিনি আব্দুল আজীজ খানের ছেলে।

আহত সজিবের অভিযোগ, স্থানীয় আমিনুল মৃধার মাদক সেবনের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়ার পর ক্ষুব্ধ হয়ে আমিনুল মৃধা, তার ভাই হুমায়ুন ও নজরুল এবং তাদের সহযোগীরা তার ও তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। মোটরসাইকেল চুরির একটি মামলাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ২ জুন থানায় মামলা করতে গেলেও সেটি গ্রহণ করা হয়নি। পরে ১৪ জুন আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় সজিবসহ কয়েকজনকে আসামি করা হয়। পরবর্তীতে ২৫ জুন তারা আদালত থেকে জামিন লাভ করেন।

সজিবের দাবি, ২৭ জুন সন্ধ্যায় আমিনুল মৃধার মাদক সেবনের ভিডিও ফেসবুকে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তার ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আহতদের চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত আমিনুল মৃধার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে বিএনপি নেতা পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

এছাড়া স্থানীয় বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, আমিনুল মৃধা বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক পদে নেই।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com