1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই সুন্দর সমাজ গড়া সম্ভব- জিয়াউদ্দিন সিকদার শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময়

বরিশালে যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন রুহুল আমিন; গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৭২ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল:
বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিনের ওপর তার নিজ বাসভবনের সামনে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যুবদল নেতাকর্মীরা দাবি করেছেন, আওয়ামী লীগের সমর্থিত কতিপয় নব্য বিএনপি দুর্বৃত্ত নুরু, কামাল, আসাদ, জামাল, গ্রেজ কামাল তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। ঘটনাটি গতকাল বুধবার রাতে নগরীর সিএন্বিড রোড সংলগ্ন কালুখার বাড়ি এলাকায় ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার শিকার রুহুল আমিনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলে জানা গেছে।

যুবদল নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুত চলছে বলে জানা গেছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com