1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

কোলচরে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়েছেন

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন কোলচর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার অভিযান-৪ পার্টির নেতৃত্বে এসআই (নি:) মোঃ আকতার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কোলচর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান। অভিযানে অংশ নেন এএসআই (নি:) আঃ হালিম, এএসআই (নি:) সুজন চন্দ্র দে, এএসআই (নি:) সুমন মিয়া, এএসআই (নি:) সোহেল রানা এবং এএসআই (নি:) মোঃ সাইফুল ইসলাম।

অভিযানকালে কোলচর ৭ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা মোঃ হোসেন আলী মোল্লা (৫২)-কে আটক করা হয়। তিনি মৃত আব্দুল আজিজ মোল্লা ও মৃত নুরজাহান বেগমের ছেলে।

পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com