1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রূপাতলীতে রোগী ধরার দালালচক্রের কমান্ডার শহীদ, লিডার রুহুল! টার্গেট অসহায় রোগী, গন্তব্য বরিশাল মেডিনোভা! সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে পেশাদারিত্ব? জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য ও শতকোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান দাবি; দুদক, মন্ত্রণালয় ও টিআইবির নজরদারি চাইলেন অভিযোগকারী

নিজস্ব প্রতিবেদক:

গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেট পরিচালনা, কমিশন বাণিজ্য, বদলি-পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন সাংবাদিক সুরক্ষা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া।

অভিযোগকারীর দাবি, অভিযুক্ত প্রকৌশলী তাঁর দীর্ঘ কর্মজীবনে চট্টগ্রাম জোন ও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সরকারি উন্নয়ন প্রকল্প ও ক্রয় কার্যক্রমে প্রভাব বিস্তার করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) চূড়ান্ত হওয়ার আগেই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই-এম) বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন তৈরি, দরপত্র প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং ঠিকাদারদের কাছ থেকে নির্দিষ্ট হারে কমিশন আদায়ের মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে মো. কায়কোবাদের বিরুদ্ধে।

অভিযোগকারীর দাবি, সরকারি প্রকল্পের কাজ বণ্টন ও দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এসব অভিযোগের সত্যতা যাচাই হলে সরকারি অর্থের অপচয় এবং প্রকৌশল খাতের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে।

অভিযোগপত্রে মো. কায়কোবাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। অভিযোগকারীর দাবি, ঢাকা মহানগরীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা, সাভার ও ধামরাইয়ে ফ্ল্যাট, বহুতল ভবন এবং জমিসহ বিপুল সম্পদ অর্জন ও বেনামে বিনিয়োগের তথ্য রয়েছে।

এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়ের অর্থের উৎস, পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনদের নামে কোনো সম্পদ রয়েছে কি না, তা অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, দপ্তরের অভ্যন্তরে প্রভাব খাটিয়ে পছন্দের প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ জোনে পদায়ন এবং বদলি-পদায়নকে কেন্দ্র করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের বিষয়টিও তদন্তের আওতায় আনার অনুরোধ জানিয়েছেন অভিযোগকারী।

সরকারি ক্রয় ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা চালু রয়েছে। তবে অভিযোগকারীর উত্থাপিত বিষয়গুলো নতুন করে সরকারি ক্রয়ব্যবস্থার কার্যকারিতা, দরপত্রের প্রতিযোগিতা এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, সরকারি ক্রয়বিধি যথাযথভাবে অনুসরণ, দরপত্র প্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত এবং প্রকল্পের ব্যয় ও কাজের মান নিয়মিত তদারকি করা জরুরি। এ ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা ঠিকাদারি চক্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত।

অভিযোগকারী তাঁর আবেদনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ ও ২৭ ধারাসহ প্রাসঙ্গিক আইনি বিধানের আলোকে অভিযোগগুলো যাচাইয়ের দাবি জানিয়েছেন। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সম্পদের হিসাব তলব, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট শৃঙ্খলা ও আপিল বিধিমালার আলোকে অভিযোগগুলোর বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। অবসরোত্তর ছুটিতে যাওয়ার আগে কিংবা পরবর্তী সময়ে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে কি না, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় আনার অনুরোধ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়কোবাদের ব্যক্তিগত বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।

অভিযোগকারী মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া আশা প্রকাশ করেছেন, সরকারি প্রকৌশল খাতের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন দ্রুত অভিযোগগুলো আমলে নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু করবে।

এখন দেখার বিষয়, একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রকৌশলীর বিরুদ্ধে উত্থাপিত এসব গুরুতর অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা গুরুত্বের সঙ্গে যাচাই করে এবং তদন্তে কী তথ্য বেরিয়ে আসে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com