1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান ; ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত, এক মাসে ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল আকন কুদ্দুসুর রহমানকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ফুলেল শুভেচ্ছা বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল সচেতন মহল কার্টনভর্তি টাকার রহস্য থেকে কোটি কোটি টাকার সম্পদ! কাস্টমসের ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে তোলপাড় শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন

জেলা ও মহানগর যুবদলকে ঢেলে সাজাতে কেন্দ্রের কঠোর তৎপরতা, সমন্বয়কদের জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া হলো বিশেষ দিকনির্দেশনা

জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে জেলা ও মহানগর পর্যায়ে বিশেষ তৎপরতা শুরু করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এরই ধারাবাহিকতায় বিভাগীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন করবেন দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।

সভায় ঘোষিত সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, দায়িত্বপ্রাপ্ত নেতাদের করণীয় এবং জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল; সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমদ, মাহফুজুর রহমান মাহফুজ, সাবির আহমেদ দিপু, রফিক আহমেদ ডলার, সাঈদ ইকবাল মাহমুদ টিটু, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ, এইচ এম তসলিম উদ্দিন এবং সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক; যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, মনিরুল ইসলাম সোহাগ, আবু আতীক আল হাসান মিন্টু, শাহ নাসির উদ্দিন রুমন, মঈনুদ্দীন রুবেল, এজমল হোসেন পাইলট, মিজান মোহাম্মদ রাসেল, আব্দুল করিম সরকার, শফিকুল ইসলাম শফিক, আবুল মনছুর খান দীপক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল এবং সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান সোহেল।

যুবদলের কেন্দ্রীয় এ উদ্যোগকে জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের গতি, শৃঙ্খলা ও সমন্বয় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com