1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাওন গ্রেপ্তার বরিশাল সনামধর্ন্য ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাল ইউনিয়নবাসী বরিশালে গণশুনানিতে ৩৭ জনের সমস্যা শুনলেন জেলা প্রশাসক, ২৫ জন পেলেন আর্থিক সহায়তা গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ সিকদার বাকেরগঞ্জের চরাদিতে ! বিএনপি নেতার ছত্রছায়ায় আত্মগোপনের অভিযোগ, গ্রেপ্তারের দাবি স্থানীয়দের বরিশাল টিটিসিতে ব্যক্তিগত গাড়িতে ড্রাইভিং প্রশিক্ষণ! সরকারি কোর্সের বাইরে ২১০০ টাকা ফিতে আলাদা প্রশিক্ষণ, অর্থ জমা হয় কোথায়? অধ্যক্ষের দাবি—‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার’ ব্যাগ হারিয়ে দিশেহারা নারী, আধা ঘণ্টায় উদ্ধার ১০ হাজার টাকাসহ সব মালামাল! মানবিক পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত বরিশাল কোতয়ালী মডেল থানা সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে বিছানায় কাতরাচ্ছেন বরিশালের সেই শেখ সাদী, প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! কারা অধিদপ্তরের আইন শাখায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি : নিয়োগ প্রক্রিয়া থেকে মামলা ব্যবস্থাপনা—সব ক্ষেত্রে নিরপেক্ষতা যাচাইয়ের তাগিদ গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ

বরিশালে ইয়াবার বড় চালানসহ মাদক কারবারি আটক! ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়েছেন

বিএমপির বগুড়া পুলিশ ফাঁড়ির অভিযান, গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে আটক রাজিব বেপারি

নিজস্ব প্রতিবেদক ;

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বগুড়া পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় এবং কোতোয়ালি মডেল থানার তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

অভিযানকালে নগরীর মরকখোলা পোলের দক্ষিণ পাশে, খান জাহানিয়া মসজিদের বিপরীত পাশের পাকা সড়ক থেকে রাজিব বেপারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রাজিব বেপারি (৩২) বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুরের ৫ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আ. রব বেপারি এবং মাতার নাম মোসা. শাহানারা বেগম।

এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।

বরিশাল নগরীতে মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অপরাধীদের জন্য কঠোর বার্তা বলে মনে করছেন সচেতন মহল। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবার উৎস, সরবরাহকারী এবং এর পেছনে কোনো বড় মাদক সিন্ডিকেট জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com