1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করা হাফেজকে চরমোনাই পীরের সংবর্ধনা, রাষ্ট্রীয় মর্যাদা না পাওয়ায় আক্ষেপ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের শোক বরিশাল মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুপারিনটেনডেন্ট কল্যাণ সমিতির কমিটি গঠন আগৈলঝাড়ায় যুবদলের মতবিনিময় সভা: তৃণমূলকে সংগঠিত হওয়ার আহ্বান-বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮১ বার পড়েছেন

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বহুল আলোচিত মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার ভোরে তাদের রাজাপুর থানায় আনা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকার বাসিন্দা মো. বেল্লাল হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৫) এবং মো. বাদল হাওলাদারের ছেলে মো. আলিম হাওলাদার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‌্যাব-৩ এর সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সাইফুল হাওলাদারকে এবং মালিবাগ এলাকা থেকে আলিম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকেই তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
রাজাপুর থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক হাওলাদার বলেন, “মিলন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com