1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন মোবাইল হারানোর জিডি ঘিরে এএসআই মনিরকে নিয়ে অপপ্রচারের অভিযোগ বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেফতার প্রতিবন্ধী ব্যক্তিদের সহ মানুষদের মানসম্মত চক্ষু সেবা দিচ্ছে কোডেক ; বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরিশাল সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বরিশালে ২৪ লাখ ৭৫ হাজার টাকার জমি নিয়ে প্রতারণার অভিযোগ: স্বামী আসলামের জামিন, স্ত্রী নিপা কারাগারে বরিশালে আততায়ীর হাতে নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি

বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬: বরিশাল জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই জাদুশিল্পের আড়ালে ‘অশ্লীল নৃত্য’ প্রদর্শনের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৯১ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল:
বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬-এ জাদুশিল্পের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক, সচেতন নাগরিক ও দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত সবুজের নেতৃত্বে এবং ফোরকান ও কালাম নামের দুই ব্যক্তির সহযোগিতায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মেলার ভেতরে জাদুশিল্প প্রদর্শনের আড়ালে অশ্লীল নৃত্যের আয়োজন করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, এসব কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বৈধ অনুমোদন নেওয়া হয়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিল্প ও বাণিজ্য মেলায় জাদুশিল্প বা অন্যান্য বিনোদনমূলক আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমোদনের প্রয়োজন হলেও সংশ্লিষ্ট আয়োজকদের কাছে এমন কোনো অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মেলায় আসা কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে মেলায় ঘুরতে এসে তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাদের মতে, শিল্প ও বাণিজ্য মেলার মতো পারিবারিক আয়োজনের পরিবেশ নষ্ট করছে এসব কর্মকাণ্ড।

একাধিক দর্শনার্থী দাবি করেন, মেলার মূল উদ্দেশ্য ব্যবসা-বাণিজ্য, দেশীয় পণ্য ও শিল্পের প্রসার ঘটানো। সেখানে অশালীন পরিবেশ সৃষ্টি করে দর্শনার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করা হলে তা মেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও মেলা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com