1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় কবির মৃধার ত্রাস; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নারীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩০৭ বার পড়েছেন

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজারে একটি রাইস মিলে হামলা ও ভাংচুর চালানো হয়েছে। এলাকার কবির মৃধা নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা দাবী করে তার লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটায়। ঘটনাটি গত ১৪জুন শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি বাজারে ঘটেছে।

হামলাকালে বাধা দিলে সনিয়া রহমান নামে এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
লামচড়ি বাজারের ব্যবসায়ি ও রাইসমিল মালিক ফরিদ গোলদার জানান, দীর্ঘ বছর ধরে সে নিজ এলাকার বাজারে রাইসমিলের ব্যবসা করে আসছে। নতুন তার প্রতিষ্ঠানের সংস্কার কাজ শুরু করলে এলাকার কবির মৃধা নিজেকে নেতা দাবী করে তার প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে।

এ সময় তার মেয়ে সনিয়া রহমান বাধা দিলে তার উপর হামলা করে। পিটিয়ে সোনিয়াকে রক্তাত্ব জখম করা হয়। তখন ফরিদ গোলদারকে এলাকা ছাড়ার হুমকি দেয়া হয়। ঘটনা চলাকালে ত্রিপল নাইনে ফোন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোজ খবর নেন।

এ বিষয় জানতে চাইলে কবির মৃধা জানান, রাস্তার উপর ঘড় নির্মান করায় তিনি বাধা দিয়েছেন। হামলার কোন ঘটনা ঘটেনি। এদিকে খোজ নিয়ে জানাযায়, কবির মৃধা মেহেন্দিগঙ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীর ড্রাইভার পদে চাকরি করতেন। অবসরে আসার পরপরই নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা বিতর্কিত কর্মকান্ড শুরু করেন।

ফরিদ গোলদার অভিযোগ করে জনান, কবির মৃধাকে সে টাকা পয়সা না দেওয়ায় হামলার ঘটনা ঘটিয়েছে বলে তার মনে হয়।
জানতে চাইলে কাউনিয়া থানার এস আই শাওন জানান, ত্রিপল নাইনের কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। এখন থানয় অভিযোগ দিলে তারা ব্যবস্হা নেবেন

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com