1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

বরিশাল নগরীর চাঁদমারি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী সুমাইয়া, থানায় অভিযোগের পরও মেলেনি সন্ধান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়েছেন

বরিশাল নগরীর চাঁদমারি মাদ্রাসা সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে।

নিখোঁজ কিশোরীর নাম সুমাইয়া খাতুন। তার জন্ম তারিখ ৮ জানুয়ারি ২০১০। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের পটিয়াখালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ শরিফুল ইসলাম আলমগীর এবং মাতার নাম মোসা. সাজিয়া বেগম পলি।

পরিবার সূত্রে জানা গেছে, সুমাইয়ার অস্থায়ী ঠিকানা ছিল চাঁদমারি মাদ্রাসা সড়ক, ১১ নম্বর ওয়ার্ডের নদীর পাড় এলাকায়। গত ২৯ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে সে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে ব্যর্থ হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি বলে দাবি পরিবারের।

এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে সুমাইয়ার সন্ধান পেতে প্রশাসনের পাশাপাশি দেশবাসীর সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com