1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে বরিশালের নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থী। এর মধ্যে ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে রাইসা এবং ৫ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাদিয়া আফরোজ ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে নাহরিন জাইমা।

কৃতী এই তিন শিক্ষার্থীর সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতায় এই অর্জন আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করেছে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. আতিকুল্লাহ জানান, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিউনেস ল্যাবরেটরি স্কুল শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রাইসা, সাদিয়া আফরোজ ও নাহরিন জাইমা শুধু লেখাপড়ায় নয়, মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ। তারা বড় হয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করতে এবং মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করার স্বপ্ন দেখে। তাদের এই মহৎ লক্ষ্য ও ইতিবাচক চিন্তাভাবনা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।

এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতী তিন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নিউনেস ল্যাবরেটরি স্কুল পরিবার।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com