1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে ইয়াবার ‘ওপেন সিক্রেট’ বাণিজ্য! বরিশাল নগরীর ইসলামপাড়া মুহুরী পরিবারের বিরুদ্ধে গডফাদার-সংশ্লিষ্টতার অভিযোগ, অস্ত্রের ভয়ে নীরব এলাকাবাসী? ইলিশ রক্ষায় বরিশাল মৎস্য বিভাগের নজরদারি কোথায়? রাতের আঁধারে পার হচ্ছে ইলিশের চালান! এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় জাতীয় বাংলা সংবাদমাধ্যম দৈনিক খবর পত্র-এর বরিশাল ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশাল মুখপত্র-এর বিশেষ প্রতিবেদক মো. বায়েজীদ মোল্লা।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন তিনি। মাঠপর্যায়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পাঠক ও সহকর্মীদের কাছে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মো. বায়েজীদ মোল্লা বলেন, “সংবাদ হবে সত্য ও নিরপেক্ষ। মানুষের কথা, মানুষের সমস্যা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা করাই আমার মূল লক্ষ্য।”

সাংবাদিক মহলে তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানানো হয়েছে। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, বরিশালের গুরুত্বপূর্ণ সংবাদ, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com