1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ

কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভাড়ায় মারামারি করতে এসে ক্ষুব্ধ লোকজনের গণধোলাইয়ে মো. তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার মাদারীপুর জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের বিতর্কিত ‘মানিক সরদার হত্যা মামলার’ এজাহারভুক্ত আসামি ছিলেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে কালিগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি হামলায় ৫ জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। এ সময় এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল স্থানীয়দের হাতে আটক হন। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই বা চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে দলবল নিয়ে টাকার বিনিময়ে আলীনগর এলাকায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছিলেন।
​তবে নিহতের পরিবারের দাবি, তাইজুলকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাই ও পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে তাইজুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।” তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত মিলন সরদারসহ সব অভিযুক্তদের ফাঁসির দাবি জানান।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিলন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com