1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবে জেএসডির বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপরতা, তসলিম উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা নাগরিক সেবায় অবহেলা, বরিশালে দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ; সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর পদক্ষেপ দেশব্যাপী অস্থিতিশীলতা ও অপচেষ্টার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল বানারীপাড়া বাজারে দুই দোকানে চুরি: সিসিটিভি ক্যামেরা ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় নেতৃবৃন্দ মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান ভেস্তে যাচ্ছে মৎস্য অফিসের গাফিলতিতে চৌমাথায় রাতের আঁধারে অবৈধ দোকান: রোববার বিসিসির কঠোর উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি সেবার পাশাপাশি নিরাপত্তায়ও সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ জামিনে বের হয়েই সাংবাদিককে মামলা প্রত্যাহারে চাপ, মেলা আসলামের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার ছাত্রী

বরিশালে যুবদলের সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপরতা, তসলিম উদ্দিনের উপস্থিতিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বরিশালে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দক্ষিণ জেলা।

শনিবার (১০ অক্টোবর) বরিশাল দলীয় কার্যালয়ে যুবদল দক্ষিণ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে এ সাধারণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সাংগঠনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং সমসাময়িক প্রেক্ষাপটে সাংগঠনিক তৎপরতা জোরদার করা।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট নেতাকর্মীদের।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com