1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় সেমিনার বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী ‘সিরিয়াল পেতে যুদ্ধ, টেস্টের পর টেস্ট!’—ডা. অমিতাভকে ঘিরে ফেসবুকে অভিযোগের ঝড় ; সরকারি কর্মঘণ্টায় রোগী দেখা ও বেসরকারি চিকিৎসা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বরিশাল ইইডি: ১ কোটি ১৭ লাখ টাকার কাজ করিয়ে বিল পেটে পুরলেন প্রকৌশলী শহিদুল, হুমকি প্রভাবশালী ঠিকাদারের গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জহির উদ্দিন স্বপনের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ২ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত জনকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে: জিয়াউদ্দিন সিকদার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান পেলেন মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল সদর উপজেলা শাখার ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. মিজানুর রহমান। গত ১২ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা মিজানুর রহমান বর্তমানে জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় তাঁকে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।
মিজানুর রহমানের এ মনোনয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বরিশাল সদর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র নেতৃবৃন্দ এবং দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিজানুর রহমান। তিনি বলেন, দলের আদর্শ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এবং জনগণের স্বার্থে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com