1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! বরিশাল শেবাচিমে প্রসূতির মৃত্যু: আইসিইউ না পাওয়ার অভিযোগ, ক্ষোভে গ্লাস ভাঙলেন স্বামী

কলাপাড়ায় উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ জনতা, ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৯ বার পড়েছেন

মহিপুর প্রতিনিধি ;

দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একাধিক মেগা প্রকল্প অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যতিক্রমি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

‘কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘ সড়কজুড়ে মানুষের সারিবদ্ধ উপস্থিতি পুরো এলাকায় এক ব্যতিক্রমি দৃশ্যের সৃষ্টি করে।

মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু দ্রুত নির্মাণ এবং ভোলার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, বিমানবন্দর ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একই সঙ্গে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু এবং ভোলার গ্যাস এ অঞ্চলে সরবরাহ করা হলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা মন্তব্য করেন।

পরিবহন শ্রমিক ও চালক নেতারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি ৬ লেনে উন্নীত করা এবং রেল সংযোগ স্থাপন সময়ের দাবি। এতে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী ও কৃষকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর নদীভাঙনে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সবচেয়ে জরুরি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় চিকিৎসকেরা বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজটিকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা প্রয়োজন।

মানববন্ধনে মহিপুর থানা নাগরিক সমাজের প্রতিনিধি এডভোকেট সাধারণ পারভেজ বলেন, “দক্ষিণাঞ্চল আর অবহেলিত জনপদ নয়। পায়রা বন্দর, পদ্মা সেতু ও কুয়াকাটা সমুদ্রসৈকত এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমাদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হলে দক্ষিণাঞ্চল দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

আয়োজকেরা জানান, আগামী জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com