1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত বরিশালে জজ কোর্টের সামনে হামলা, আহত নারী-থানায় এজাহার বরিশাল জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের ২০২৬ অভিষেক অনুষ্ঠিত মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল, সাংগঠনিক কার্যক্রম স্থগিত বিডি ক্লিন বরিশালের অতিরিক্ত সমন্বয়ক মিনহাজুল আবেদিন শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা, বরিশালের বিএনপি দুই নেতার কুশল বিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে!

লচিড়ায় মিরাবাড়ির সামনে গাঁজার গাছের সন্ধান, মাদকের উৎস ও সেবনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার লচিড়া এলাকার পাইতির মেলার সামনে মিরাবাড়ি সংলগ্ন একটি স্থানে গাঁজার গাছের সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পরিবেশ রক্ষায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানের মাধ্যমে বৃক্ষরোপণে উৎসাহিত করা হলেও কিছু অসাধু ব্যক্তি গাঁজার মতো মাদকজাতীয় গাছ চাষ করে সমাজ ও দেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এলাকাবাসীর দাবি, শুধু গাঁজার গাছ উদ্ধার বা চাষির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে গাঁজা চাষের সঙ্গে জড়িত ব্যক্তি, মাদক সরবরাহকারী, বিক্রেতা এবং সেবনকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, গাঁজা চাষের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে মাদক সরবরাহ ও ব্যবহারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা তদন্তে সহায়ক হতে পারে।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মাদকের বিস্তার রোধে উৎস থেকে শুরু করে সরবরাহ ও ব্যবহার—সমগ্র নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। অন্যথায় যুবসমাজসহ সাধারণ মানুষের মধ্যে মাদকের বিস্তার আরও বাড়তে পারে, যা সমাজ ও দেশের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত, গাঁজার গাছের প্রকৃত মালিক ও চাষিদের শনাক্তকরণ এবং মাদক সংশ্লিষ্ট পুরো চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com