1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

শিশুর মনোসামাজিক সুরক্ষায় বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন

সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

২৩ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর নিরাপদ, মানবিক ও মনোসামাজিক বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আখতারুজ্জামান খান এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনের মধ্যে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করা হলে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সুন্দর ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিশুর সুরক্ষা ও কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় সৃষ্টি করেছে। প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com