1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
বরিশালে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত এনেস্থেসিওলজিস্টদের পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা; বিএমএসএফের প্রতিবাদ চরকাউয়া খেয়াঘাটে বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন ঐতিহ্যবাহী বরিশাল অঞ্চলের রূপান্তরে সরকারের দিকে তাকিয়ে জনগণ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে এ্যাড. রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ বরিশালে ৫শ’ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে -বিসিসি প্রশাসক বরিশালের চাঁদপুরায় বশির হাওলাদারের জমি দখলের অভিযোগ, সাংবাদিকদের মারতে তেড়ে এলেন অভিযুক্তের স্ত্রী!

বাবা পুলিশ ও মা শিক্ষিকা দম্পত্তির কন্যা মাইশা এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সাফল্য, পরিবারে আনন্দের বন্যা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে হুমায়রা আক্তার মাইশা। তার অসামান্য সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের বন্যা।

হুমায়রা আক্তার মাইশা বরিশালের রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা আব্দুল হান্নান বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। মা রেবেকা আক্তার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
মাইশার বাবা আব্দুল হান্নানের দেশের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ১ নম্বর মাধবখালী ইউনিয়নের চৈতা গ্রামে।
মাইশার এই কৃতিত্বে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। তারা মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মাইশার আগ্রহ ছিল। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতার মাধ্যমে সে এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে।

মাইশার এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে মাইশা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com