বাবুগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বাবুগঞ্জ থানার এসআই (নিঃ) মো. দেলোয়ার হোসেন পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া সাকিনস্থ নতুনহাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।