1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৩০|
শিরোনামঃ
ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বরিশালের বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত এএসআই সাইদুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সুনাম ক্ষুণ্নের অভিযোগ সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নেই আইনের তোয়াক্কা, বাকেরগঞ্জে সরকারি হাসপাতালের ৫ গজে পপুলার ডায়াগনস্টিক সেন্টার!

জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়েছেন

জামাল কাড়াল, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ বরিশাল অ্যাপোলো ডায়াগনিস্টের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস-এর শুভ জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই ২০২৬) রাত ৯টায় নগরীর সদর রোডস্থ অ্যাপোলো ডায়াগনিস্ট কার্যালয়ে চেয়ারম্যানের অফিসে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অ্যাপোলো ডায়াগনিস্টের পরিচালক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম-সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণ শেষে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, “আপনারা শিক্ষক মানুষ। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে, যা আমরা করতে পারছি না। তবে আজকের এই শুভ দিনে আমি ঘোষণা দিচ্ছি, বরিশালের বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীরা অ্যাপোলো ডায়াগনিস্টে সকল পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন। আগামীকাল ২৬ জুলাই ২০২৬ থেকে এ সুবিধা কার্যকর হবে।”

এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বাকশিস বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com