1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:০২|
শিরোনামঃ
বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নগরীতে স্বাস্থ্য ভবন ঘেরাও, পরিচালকের কক্ষে তালা; ফ্যাসিস্ট পদায়ন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ গৌরনদীতে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ বাকেরগঞ্জে শিল্প অঞ্চল প্রতিষ্ঠা: বেজা’র নির্বাহী সদস্য সালেহ আহমেদের সাথে এম আনোয়ার হোসেনের সাক্ষাৎ স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে সই’ ঘটনার নেপথ্যে বরিশালের অগ্রণী হাউজিংয়ের এমডি আজিজের সাথে তাদের কোটি টাকার বিরোধ!

জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে পালানো আসামি ঢাকায় গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই আন্দোলন চলাকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র‍্যাব-১। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানাধীন এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব কর্মকর্তা পারভেজ রানা জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনু। জুলাই আন্দোলনের সময় কাশিমপুর কারাগার থেকে অন্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে সে গেট ভেঙে পালিয়ে যায়। তার কয়েদি নম্বর ৫৫৩১/এ।

তিনি জানান, পরবর্তী সময়ে পলাতক কয়েদিদের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি সৈকত মিয়া ওরফে মনুও আসামি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com