1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৩৭|
শিরোনামঃ
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার না ফেরার দেশে যুবদল নেতা জাকির হোসেন নান্নু, শোকের ছায়া বিএনপি পরিবারে ;মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের গভীর শোক; আজ আছরের পর জানাজা ও দাফন বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি লাকুটিয়া পি.আর.সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে সিঁধ কেটে চুরি, রাতের আঁধারে সর্বস্ব নিয়ে পালাল দুর্বৃত্তরা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় ব্যবসায়ীদের মানববন্ধন। শিবির মেসে ববি শিক্ষার্থীকে মারধর, পাল্টা হামলার অভিযোগ বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ মশিউল আলম খান সেন্টুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত, কবর জিয়ারত ও দোয়ায় যুবদল নেতা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ২০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়কের মাঝখানে রেখে যাওয়ায় সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আমাদের পরিবহন’ নামের আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর পরই যান চলাচল বন্ধ হয়ে পড়ে মহাসড়কে। দুপুর ১২টার দিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বাস দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com