1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩২|
শিরোনামঃ
বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ; শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় মুখর নেতাকর্মীরা বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড রুটির মধ্যে ব্লেড: তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য, শিক্ষার্থীর স্বীকারোক্তিতে ভিন্ন মোড়; শিক্ষিকা সাময়িক বরখাস্ত আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ; শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় মুখর নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: আজ বরিশাল মহানগর ও জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম আহসান হাবিব কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী।

রাজনীতিতে দীর্ঘদিনের বিচরণে তিনি বরিশালের একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন। দলীয় রাজনীতির পাশাপাশি নগর উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে বরিশালের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও অনুভূত হয় বলে মনে করছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।

মরহুম আহসান হাবিব কামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শুভানুধ্যায়ীরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। বিভিন্ন স্থানে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আহসান হাবিব কামালকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com