1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড রুটির মধ্যে ব্লেড: তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য, শিক্ষার্থীর স্বীকারোক্তিতে ভিন্ন মোড়; শিক্ষিকা সাময়িক বরখাস্ত আদর্শিক বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। -পীর সাহেব চরমোনাই পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ মেয়ের আত্মহত্যার ৩ মাস পর ভোলা সদর কোর্টের পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার নলচিড়ায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ বার পড়েছেন

বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে বার্জ ও এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বরিশালের সদর থানাধীন লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে আজ ২৯ জুলাই ২০২৬ বুধবার রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনকালে ১ টি বার্জ, ১ টি এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়।

পরবর্তীতে, সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল সদর এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক পক্ষ হতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মাটি উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে বার্জ ও এক্সক্যাভেটরসহ ছেড়ে দেওয়া হয়।

মাটিখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com