1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি বিআরটিসিতে বেড়েছে সেবা, প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ৮ টার মধ্যে বন্ধে অভিযান বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ আজ বাবুগঞ্জে কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন বাবুগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ বরিশালে মিছিলের প্রস্তুতির অভিযোগে শ্রমিক লীগ নেতা আটক চরকরনজীতে উৎসবমুখর পরিবেশে সিপিএল (CFPL) সিজন-৮ এর জমকালো উদ্বোধন

জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল কলেজ রোডস্থ মাকসুদা-জহির ফাউন্ডেশন পরিচালিত জালীলুল কুরআন হাফেজী মাদ্রাসায় হাফেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্পোকেন ইংলিশ শর্ট কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে। কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

২৮ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় নগরীর সদর রোডে অফিস কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মামুন-অর-রশিদ, বিএম কলেজের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফেজ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

স্পোকেন ইংলিশ শর্ট কোর্সের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ ইমাম এবং প্রশিক্ষক (লেকচারার) ছিলেন হাফেজ মাওলানা মো. রায়হান।
অনুষ্ঠানে মাকসুদা জহির ফাউন্ডেশনের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) আবাসিক সার্জন (অর্থপেডিক) ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজা ঘোষণা দেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে শিগগিরই কম্পিউটার ট্রেনিং এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে স্বল্পমেয়াদি (শর্ট) কোর্স চালু করা হবে।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com