1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
শিরোনামঃ
এক যুগের ময়লা-আবর্জনা সরাতে উদ্যোগ, পরিচ্ছন্ন হচ্ছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুর বরিশাল নগরীর বগুড়া রোডে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেপ্তার কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত ৫ নিষেধাজ্ঞা উপেক্ষা করে কীর্তনখোলায় রাতভর ইলিশ শিকার! দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পুলিশের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন পাওনা টাকা চাইতেই গুলি! প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ ঠিকাদারের, অভিযুক্তের পলায়ন নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত দুর্গোৎসবে যাত্রীসেবায় বরিশাল বিআরটিসির বিশেষ বাস সার্ভিস তারেক রহমানের নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মো: এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণা, ১৫ বছর ধরে রোগী দেখার অভিযোগ

পটুয়াখালীতে জালিয়াতি পূর্বক জমি দখলের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নেতা ও তার “বাপ-ভাইদের” বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

জাল জালিয়াতি পূর্বক পূর্বপুরুষ ও অভিভাবকদের জমি নেয়ার অভিযোগ এনে দলীয় কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, পটুয়াখালী বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন তালুকদার (৬১)। বুধবার দুপুর সোয়া ১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে বলেন, আমি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে মৃত খলিলুর রহমান তালুকদার-এর ছেলে। এলাকায় আমার বাপ-দাদা ও চাচার মোট জমির পরিমাণ হলো ১০ একর ৯৬ শতাংশ। এই জমির ওয়ারিশ হলেন- বীর উত্তম গ্রুপ ক্যাপ্টেন মৃত শামসুল আলম তালুকদার, কনফিডেন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম তালুকদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বাউফল উপজেলা বিএপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মৃত মনিরুল আহসান তালুকদার গং সহ প্রায় অর্ধশত ওয়ারিশ।

উক্ত জমি জাল জালিয়াতি পূর্বক নিতে মরিয়া হয়ে উঠেছে- পটুয়াখালীতে জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চুন্নু মিয়া সহ তার ৫ ছেলে। এরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটির নেতা মুনির হোসেন, পটুয়াখালী পৌর বিএনপি সভাপতি মো. কামাল হোসেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক জামাল হোসেন, বিএনপি নেতা মো. ইকবাল হোসেন ও এসএম কবির হোসেন। আসামিদের বাড়ি বাউফল উপজেলার কাছিপাড়া এলাকায়। ইতোমধ্যে জাল জালিয়াতি পূর্বক তারা ৪ একর জমি রেকর্ড করিয়ে নিয়েছে।

উক্ত ঘটনায় আমি বাদী হয়ে আইনজীবী ঝরনা বেগমের মাধ্যমে আব্দুর রশিদ চুন্নু মিয়া কে সহ তার ওই ৫ ছেলের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে এনে চলতি বছরের ২৩ জুলাই পটুয়াখালীর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালতের বিচারক মো. সোহেল রানা মামলা আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নালিশীকে এফআইআর গণ্যে এজাহার রুজু করে ৩ দিনের মধ্যে আদালতে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন- বাউফল থানার এসআই স্বপন কুমার হাওলাদার।

সাংবাদিকদের প্রশ্ন উত্তরে সংবাদ সম্মেলনকারী বলেন, জমি জাল জালিয়াতির বিষয়টিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনার পাশাপাশি সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। অভিযুক্ত আব্দুর রশিদ চুন্নু মিয়ার ব্যবহৃত ০১৭১৫৫৮৬২৩০ মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com