1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:১৮|
শিরোনামঃ
বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরন বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বরগুনায় নিখোঁজ ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার: গৌরিচন্না বাজারে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা রাতের আঁধারে কিশোর-কিশোরীর বাল্যবিয়ে, তথ্য গোপন ও সাংবাদিকদের হুমকি ধামকি! বরিশালের কাগাশুরায় মাদকের ছোবল: ‘গাঁজা রিয়াজ’-এর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তরুণ সমাজ ধ্বংসের পথে বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের সরানো হলো চিফ অ্যাসেসর নুরুল ইসলামকে ; নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ১৫ দিনের তদন্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের মৃত্যুতে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের শোক ডেঙ্গু প্রতিরোধে শেবাচিম হাসপাতালে সচেতনামূলক র‌্যালি

মাকে গলা কেটে হত্যা করলো ছেলে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের গলা কেটে হত্যার একটি নৃশংস ঘটনা ঘটেছে। নিহতের নাম করুণা রানী ভদ্র (৬২)। তিনি মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

এলাকাবাসীর অভিযোগ, অর্থসম্পদ দখলের উদ্দেশ্যে করুণা রানীকে হত্যা করেছে তারই ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রবি ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে ধারণা করছে পরিবার। এতে ঘটনাস্থলেই করুণা রানীর মৃত্যু হয়।

রাত একটার দিকে শিশুর কান্নাকাটির শব্দে পরিবারের অন্যান্য সদস্যরা জেগে ওঠে এবং তখন তারা মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ছোট ছেলে রথীন্দ ভদ্র জানান, তার বড় ভাই রবিই মাকে হত্যা করে পালিয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা।

দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত রবিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com