1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৭|
শিরোনামঃ
এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা বরিশালে রেড ক্রিসেন্টের নব-নিযুক্ত সম্পাদক জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা এক জালেই ৪৬ মণ ইলিশ, মহিপুরে বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় চড়া দামে পচা মাছ বিক্রি! বরিশাল রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন কলসকাঠীতে সিটি এজেন্ট ব্যাংক আউটলেটের শুভ উদ্বোধন, গ্রাহকদের ব্যাংকিং সেবা সম্পর্কে অবহিতকরণ রাজাপুরে লঞ্চঘাটে গাঁজা-ইয়াবা সেবনের আসর ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত, ৩ মাদকসেবির কারাদণ্ড নিখোঁজ ভিকটিমের সন্ধান মেলেনি …ট্রাইব্যুনালে প্রশ্নবিদ্ধ চার্জশিট দেয়ায় পিবিআই’র তদন্তকারী কর্মকর্তাকে শোকজ সহ সিআইডিকে তদন্তের নির্দেশ নতুন নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাকেরগঞ্জের বাখরকাঠি বি আই টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এডহক কমিটির অভিষেকে শিক্ষার মানোন্নয়নের অঙ্গীকার

সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২৫ বার পড়েছেন

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রী:

দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময় ভূমিকা রেখে আসছে। সাংবাদিকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে আগামী রবিবার ২৮ জুন সংশ্লিষ্টদের সঙ্গে অধিদপ্তরে বৈঠকে বসতে যাচ্ছেন একটি প্রতিনিধি দল।

সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা উন্নয়নে সাংবাদিকদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন বলে তারা অবগত হয়েছেন। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সরকারি হাসপাতাল জনগণের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র। এসব প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, সমন্বয় এবং প্রশাসনিক সহযোগিতা পেলে আমরা সারাদেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করতে পারি।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় সংগঠনটির বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। সেই অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখা সম্ভব।

সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন দাবি করেন, যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ৬০০ সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।

তারা আরও বলেন, “এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের কল্যাণে সাংবাদিক সমাজ সবসময়ই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে।”

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com