1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:২২|
শিরোনামঃ
‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস যাত্রা শুরু ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ সরকারি বৃত্তিতে নিউনেস ল্যাবরেটরি স্কুলের তিন শিক্ষার্থীর কৃতিত্ব ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে নতুন নীতিমালার ইঙ্গিত তথ্যমন্ত্রীর জাতীয় দৈনিক খবর পত্রের বরিশাল ব্যুরো চিফ হলেন সাংবাদিক বায়েজীদ মোল্লা ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের নেতৃত্বে বরিশাল জিলা স্কুলে ইতিবাচক পরিবর্তন, অপ-প্রচারে সক্রিয় অসাধুরা! বিতর্কিত কর্মকর্তার নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ, সিভিল সার্জনের কক্ষে তালা জন্মদিনে বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ২৫% ছাড় ঘোষণা– ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৪৩ বার পড়েছেন

সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল প্রতিনিধি। ৪ জুন ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদক প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ (০৪ জুন, ২০২৬) এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, অভিযুক্ত ব্যক্তি স্ত্রী না থাকার অজুহাতে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। আজ স্থানীয় নারী-পুরুষের সেই অভিযোগের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়।

​পরবর্তীতে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে আইন অমান্যকারী ওই মাদকসেবীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক নির্মূল ও জনস্বার্থে এ ধরনের কঠোর ও প্রশংসনীয় অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com